কুমিল্লা জেলা আইসিটি ফোরামের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৫ ১৯:১৯ পি এম
কুমিল্লা জেলা আইসিটি ফোরামের আয়োজনে কুমিল্লা আইডিয়াল কলেজে অডিটোরিয়ামে নতুন কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ জালাল। প্রধান অতিথি বলেন আমাদের শিক্ষার্থীদে একাডেমিক সাফল্যও স্মার্ট করতে চাই, তাহলে প্রতিটি শিক্ষার্থীকে প্রযুক্তি সম্পর্কে জানতে ও শেখাতে হবে।সুন্দর সমাজ গঠনে প্রযুক্তির সঠিক ব্যবহার ও চর্চার বিকল্প নেই। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধ সে, যার কাছে বেশি তথ্য রয়েছে ও যে বেশি প্রযুক্তির সঠিক ব্যবহার জানে। কুমিল্লা জেলা আইসিটি ফোরামের বিদায়ী সাধারণ সম্পাদক ও বাজগড্ডা রাবেয়া মেমোরিয়েল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আজিম খান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইসিটি ফোরামের বিদায়ী সভাপতিও দুলালপুর সুরুজ মিয়া এন্ড খাতুন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন।সভায় কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের উপস্থিত সবার মতামতের আলোকে আগামী দুই বছরের কমিটি ঘোষনা হয়। এতে সভাপতি মনোনীত হন লাঙলকোট উপজেলার ঝিকটিয়া ইছহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাধারন সম্পাদক মনেনীত হন বুড়িচং উপজেলার ভরাসার উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. কবির খান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মনোনীত হন তিতাস উপজেলার বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোহাম্মদ শাহজাহান শুভ। অনুষ্ঠানে কুমিল্লা জেলা আইসিটি ফোরামের সাথে সম্পৃক্ত আশি জনের অধিক জেলাৃ অ্যাম্বাসেডর শিক্ষক সবায় অংশগ্রহন করেন।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ