সংখ্যানুপাতিক ভোটের মাধ্যমে সংসদ গঠনের দাবি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৫ ২০:৩২ পি এম
বাংলাদেশের রাজনৈতিক সংস্কারে গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ এবং জনগণের সমঅধিকার নিশ্চিত করতে সংখ্যানুপাতিক ভোটের মাধ্যমে সংসদ গঠনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (৪ জানুয়ারি) কুমিল্লা নগরীর পদুয়ার বাজারের একটি হোটেলের সেমিনার হলে সভায় এই দাবি জানানো হয়।গোমেতি সংবাদের যুগপূর্তি উপলক্ষে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গোমেতি সংবাদের প্রকাশক মোবারক হোসেন। সভায় অতিথি ছিলেন দৈনিক ভোরের সূর্যোদয় সম্পাদক এম. ফিরোজ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা মহানগর উপদেষ্টা এম এম বিল্লাল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কুমিল্লা মহানগর সভাপতি রবিউল ইসলাম মিয়াজী, সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহসহ অন্যান্য নেতারা।
উপদেষ্টা এম এম বিল্লাল হোসেন বলেন, আমাদের লক্ষ্য হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ বাস্তবায়ন করা। ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যেন শান্তি, স্থিতিশীলতা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারি। এজন্য সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা চালু করা প্রয়োজন, যা জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই আন্দোলন আমাদের একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে, যেখানে বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
সভা শেষে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রবিউল ইসলাম মিয়াজীকে একটি বৃক্ষের চারা উপহার দেয়া হয়।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ