রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ভিডিপি দিবস পালিত

    কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ভিডিপি দিবস পালিত
    ছবি- কুমিল্লা মেইল

    বর্ণাঢ্য র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে কুমিল্লায় ভিডিপি দিবস পালিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকালে কুমিল্লা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 'সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গিকার'। সকালে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় চত্বরে বেলনু উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান বিভিএমএস। পরে ভিডিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা ভিডিপি কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হয়। রক্তদান অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা সিভিল সার্জন অফিস। এসময় সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মনিরুল ইসলামসহ সকল উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন। জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান বিভিএমএস ভিডিপি দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলার সকল ভিডিপি সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সকল ভিডিপি সদস্যদেরকে কুমিল্লা জেলার গ্রামীণ আইন-শৃঙ্খলা রক্ষায় এবং গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে আরোও কার্যকরী ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। পরে তিনি দক্ষ সেচ্ছাসেবক হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার শপথবাক্য পাঠ করান।


    add