রবিবার, ৩০ অগাস্ট ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী 
  • কুমিল্লায় যা বললনে ফরহাদ মজহার

    কুমিল্লায় যা বললনে ফরহাদ মজহার
    ছবি- কুমিল্লা মেইল

    কবি, গবেষক ও দার্শনিক ফরহাদ মজহার বলেন, জনগণই সকল ক্ষমতার অধিকারী। তাই জনগণের সম্মতি ছাড়া কেউ নিজেকে শাসক হিসেবে দাবি করতে পারে না। জনগণের অনুমতি ছাড়া কোন আইন পাশ হতে পারে না। এটাকেই বলে জনগণের ক্ষমতা ও গণস্বার্বভৌমত্ব। যে কোন বিষয়ে জনগণ যদি নিজের মধ্যে আলোচনা করে সিদ্ধান্তে আসতে পারে, সেটাই আমাদের সমাজের জন্য কল্যাণকর হবে। স্বৈরশাসক ডিজিটাল সিকিউরিটি আইন পাশ করেছে, সংবিধান বদলে দিয়েছে। সবকিছু বদলে দিয়ে তিনি নিজের নামে রাষ্ট্রের নামকরণ করেছে। এটা কি তিনি করতে পারেন? উত্তর হচ্ছে, না। যদি গণ-স্বার্বভৌমত্ব থাকে তাহলে এটা তিনি করতে পারেন না। জনগণের পরামর্শে কাজ করতে হবে। এটা যেই সরকার করবে না, সেই সরকারের ভাগ্য স্বৈরশাসকের মতো হবে। আর জনগণ যখন এ বিষয়ে সোচ্চার থাকে, তখনই কথা বলে, সমাধান করতে চায়। তার ব্যতয় ঘটলে জনগণ গণঅভ্যুত্থান ঘটায়। সোমবার(৩০ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামে বিলকিছ আলম পাঠাগারের উদ্যোগে আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী সমাজ গঠন ও বই পড়া প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, ড. ইউনুছ সাহেব গণঅভ্যুত্থানের পর ক্ষমতায় এসেছেন। গঠন করেছেন অনেকগুলো কমিশন। কমিশনের লোকেরা ওপরে বসে বসে বাংলাদেশের বিভিন্ন সংস্কারের প্রস্তাবনা করছেন। এদের কাদের সঙ্গে আলাপ হচ্ছে। জনগণ তাদের সঙ্গে কতটা উপস্থিত। উত্তর হলো, না। আপনাদের(জনগণ) জিজ্ঞাস করছিল? চৌদ্দগ্রাম উপজেলার হিসেবে কি সমস্যা, কুমিল্লা জেলা হিসেবে কি সমস্যা? তারা কি জানতে চেয়েছে? এভাবে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার সমাজ সংস্কার করতে পারে না। তারা জনগণের অভিপ্রায় থেকে বুঝতে ব্যর্থ হচ্ছে।কোমাল্লা ইবতেদায়ী স্বতন্ত্র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রধান মাওলানা মোহাম্মদ নুরুল আলম খানের সভাপতিত্বে ও কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) অধ্যাপক এইচ আর হারুন, জাতীয় বিশ^বিদ্যালয়ের পরিচালক সাহাব উদ্দিন, বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি আগা আজাদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন। আলোচক হিসেবে ছিলেন কবি, গবেষক ও সাংবাদিক ড. কাজল রশীদ শাহীন, মোহাম্মদ রোমেল, শিশু সাহিত্যিক মামুন সারওয়ার, লেখক ও সাংবাদিক আবিদ আজম। স্বাগত বক্তব্য রাখেন ফেনী সিটি কলেজের প্রভাষক এয়াছিন পাটোয়ারী। কবিতা আবৃত্তি করেন কবি আমজাদ হোসেন, আবৃত্তি ছড়াকার জয়নাল আবেদীন জয়, কাজী মাঈন উদ্দিন, আহসান উল্লাহ। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

     


    add