কুমিল্লায় বিএনপিকে ইঙ্গিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কের বিস্ফোরক মন্তব্য
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৪ ২২:৪৯ পি এম
গত ১৭ বছরে যারা একটি বালুর ট্রাক সরাতে পারেনি, তারা নাকি ক্ষমতায় গিয়ে দেশ পরিবর্তন করে ফেলবে! এটি কোনোভাবেই পসিবল নয়। আওয়ামী লীগের বড় লিডাররা পালিয়েছেন। চ্যালারা কার বগলের নিচে আশ্রয় নিয়েছে দেশের জনগণ তা জানে। কুমিল্লার একটি সাপ্তাহিক পত্রিকার যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার সমন্য়ক আবু রায়হান। সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার বড়দৈলের একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। একটি বড় রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্য করে রায়হান বলেন- যারা ১৭ বছর দেশে লুটপাট করেছে, ৫ আগস্টের পর আপনারাও তাদের মতো শুরু করেছেন। ৫ আগস্টের আগে আপনারা আমাদের সামনে ঠেলে দিয়েছেন। আর এখন বলছেন, আমাদের ঘরে চলে যেতে। এটা দুঃসাহস! মনে রাখবেন, ছাত্ররা কখনো টেবিলের নিচে হাত দিয়ে টাকা নিয়ে কাউকে সীমান্ত পার হতে সাহায্য করেনি। আপনারা করেছেন। আপনারা এত বড় দল, অথচ আওয়ামী লীগের বড় নেতা ওবায়দুল কাদেরসহ অন্য কাউকে ধরতে সহযোগিতা করেননি। সে কীভাবে পালালো, জনগণ তা মনে রাখবে। তারা বলেন, ৭১ এর শহীদদের আমরা শ্রদ্ধা করি। তবে একাত্তরের নাম নিয়ে আওয়ামী লীগ ১৭ বছর দেশে লুটপাট করেছে। ২৪-এ দেশের জনগণ এই ব্যবসাকে প্রতিহত করেছে। গোমেতি সংবাদ পত্রিকার সম্পাদক মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম, মহানগর মহিলা দল নেত্রী সুমাইয়া বিনতে হোসাইনী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর মুখপাত্র জাবেদ আহমেদ ভুঁইয়া, জেলা মুখপাত্র জাহিদুল উজ্জ্বল, মহানগরের যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান