বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • ভিক্টোরিয়ায় ৮ বছর পর নিজ নামে ফিরলো জিয়া অডিটোরিয়াম

    ভিক্টোরিয়ায় ৮ বছর পর নিজ নামে ফিরলো জিয়া অডিটোরিয়াম
    ছবি- কুমিল্লা মেইল

    ৮ বছর পর পূর্বের নাম ফিরে পেয়েছে ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটোরিয়াম। রবিবার (৮ ডিসেম্বর) অডিটোরিয়ামের নাম রঙ দিয়ে আগের মতই লেখা হয়। এতে উচ্ছ্বসিত কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।  জানা গেছে, ২০০৬ সালের ১৬ মার্চ জিয়া অডিটোরিয়াম হল শুভ উদ্বোধন করেছিলেন তৎকালীন নৌ-পরিবহন মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটোরিয়ামের নাম পরিবর্তন করা হয়। কোন প্রজ্ঞাপন বা নোটিশ ছাড়াই নামকরণ করা হয় কলেজ অডিটোরিয়াম নামে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর পূর্বের নামে ফিরে যাওয়ার দাবি করেন ছাত্রদল নেতারা। পরবর্তীতে রবিবার (৮ ডিসেম্বর) অডিটোরিয়ামের নাম রঙ করে পূর্বের নামে জিয়া অডিটোরিয়াম লেখা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের ২০১৬ সালের প্রস্তাবিত কমিটির আহবায়ক কাজী জুবায়ের আলম জিলানী অভিযোগ করেন- সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ কলেজের জিয়া অডিটোরিয়ামের নামে কলেজ অডিটোরিয়াম করে চালিয়ে দেন। এরপর থেকে কলেজ অডিটোরিয়াম নামে সবাই চেনে। মূলত এটার নাম ছিল জিয়া অডিটোরিয়াম। আমরা ধন্যবাদ জানাই ভিক্টোরিয়া কলেজের বর্তমান প্রশাসনকে যারা কলেজের অডিটরিয়ামের নামটি ফেরত দিয়েছেন।  তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামটি মুছে দিতে চেয়েছিল। কিন্তু বর্তমানে তারাই পলাতক। তাই মতের অমিল থাকলেও রাজনৈতিকভাবে গুণীজনদের অসন্মান করা উচিত নয়। কলেজ অধ্যক্ষ আবুল বাশার ভূঞা বলেন, এটির পূর্বে যে নাম ছিল আমরা সেটি নিয়েই কাজ করেছি। আমি একজন শিক্ষককে অডিটোরিয়ামের নামটি পূর্বে যা ছিল তা লিখার জন্য দায়িত্ব দিয়েছিলাম। ভিক্টোরিয়া কলেজ তার ঐতিহ্য ধরে রাখুক সেটাই প্রত্যাশা।

     


    add