বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • বুড়িচংয়ে তানযীমুল উম্মাহ মডেল মাদরাসার উদ্বোধন ও দোয়া মাহফিল

    বুড়িচংয়ে তানযীমুল উম্মাহ মডেল মাদরাসার উদ্বোধন ও দোয়া মাহফিল
    ছবি- কুমিল্লা মেইল

    মীর মারুফ তাসিন।। কুমিল্লা বুড়িচং উপজেলার সদরে তানযীমুল উম্মাহ মডেল মাদরাসার উদ্বোধন উপলক্ষে পূর্বপাড়ায় মাদরাসা মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তানযীমুল উম্মাহ মডেল মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর  আলম সরকারের  সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখার অধ্যক্ষ আল্লামা ড. মাওলানা হিফজুর রহমান। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা দারুল ইহসান ট্রাস্টের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মতিন। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অ্যাডভোকেট ড. মো. মোবারক হোসাইন। বক্তারা বলেন,মাদরাসাগুলো হচ্ছে  দ্বীনি শিক্ষা গ্রহণের সবচেয়ে বড় মাধ্যম। যেখানে দ্বীনি শিক্ষার আলো ছড়ায় এবং আখেরাতে সম্পদ সঞ্চয় করে। সন্তানকে আদর্শবান মানুষ হিসেবে তৈরি করতে চাইলে আপনার আদরের সন্তানকে মাদ্রাসায় দিন। হয়তো এই সন্তানই একদিন আপনার জানাজার নামাজ পড়াবে ও আপনার জন্য দোয়া করবে। আর  অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করালে আদর্শবান মানুষ হওয়া কঠিন।। কারণ তার মধ্যে কুরআন হাদিসের কোন জ্ঞানই থাকবে না। অনুষ্ঠানে বিশেষ ছিলেন, আড়াইবাড়ী সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. আমিনুল ইসলাম, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নান,  ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ইসলামী সমাজকল্যাণ সংস্থা বুড়িচং উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মো. অহিদুর রহমান, তানযীমুল উম্মাহ মডেল মাদ্রাসার সদস্য সচিব অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ ওবাইদুস সোবহান মামুন সাঈদী, বুড়িচং মডেল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন, তানযীমুল উম্মাহ মডেল মাদ্রাসার ট্রেজারার মো. ফারুক চৌধুরী, জারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুমিনুল হক প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মাসুদ মৈশান।


    add