কুবিতে খিচুড়ি পার্টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের মতবিরোধ, পুলিশ সুপারকে প্রবেশে বাধা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪ ১৭:২৪ পি এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খিচুড়ি পার্টি ও সাংস্কৃতিক সন্ধ্যায় যোগদান করতে গিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টায় পুলিশ সুপার প্রবেশ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ফটকে তাকে বাধা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। খোঁজ নিয়ে জানা সন্ধ্যায় ভারতীয় আগ্রসনবিরোধী সংস্কৃতিক সন্ধ্যা ও খিচুড়ি ভোজ'-এর আয়োজন করে একাংশ। এর বিরোধিতা করে সাড়ে ৭টায় সংবাদ সম্মেলন করেন অপর অংশের নেতারা। এর কিছুক্ষণ পর পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে বহনকারী গাড়িটি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ বাধা দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও কুমিল্লা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোহাম্মদ সাকিব হোসাইন এসে পুলিশ সুপারকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করানোর চেষ্টা করেন। তখন দুইপক্ষের বাগ-বিতণ্ডা হয়। এ সময় পরিস্থিতি বুঝে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে চলে যান পুলিশ সুপার। এ নিয়ে দুই পক্ষের পরস্পারবিরোধী বক্তব্য পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, পুলিশ সুপার কুমিল্লায় নতুন যোগদান করেছেন। তাই আমারা তাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু বিকালে আসার কথা থাকেলেও ব্যস্ততার কারণে এসেছেন সন্ধ্যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক অংশের নেতা মো. হান্নান রহিম খিচুড়ি ভোজ প্রসঙ্গে সংবাদ সম্মেলন করে বলেন, যেখানে আন্দোলনে আহতরা এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে; সেখানে খিচুড়ি ভোজ, নাচ-গান এসব তো এক ধরনের মশকরা। আহত অনেকেই যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছেন। এ পরিস্থিতিতে এমন আয়োজন দুঃখজনক। আর সেই আয়োজনে পুলিশ সুপারের আগমন সাধারণ শিক্ষার্থীরা মেনে নিতে পারেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, পুলিশ সুপারের আগমনের বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়নি। আর তাকে প্রবেশে বাধা দেয়া হয়েছে, সেটাও আমাদেরকে জানানো হয়নি।পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দিকে আসা হয়নি। তাই আজকে এক জায়গা থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক