দেবিদ্বারে পৌরসভার কর্মচারীদের মারধরের অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে।। থানায় মামলা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪ ১৯:৩৭ পি এম
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার তিন কর্মচারীকে দায়িত্ব পালন করা অবস্থায় মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা ও তার সহযোগীদের বিরুদ্ধে। মারধরে আহত কর্মচারীদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. হারুন আর রশিদ, ট্রাফিক সহকারী মো. ইসমাইল ও আবুল কালাম আজাদ। এ ঘটনায় সোমবার রাতে হারুনুর রশিদ বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, রবিবার বিকালে দেবিদ্বার পৌরসভার সড়ক ও বাজারের শৃংখলার দায়িত্বে থাকা ট্রাফিক সহকারী আবুল কালাম আজাদ সড়কের ফুটপাত দখল করে বসা এক দোকানদারকে বাধা দেওয়ায় ওই ট্রাফিক সহকারীকে মারধোর করে দোকানের কর্মচারীরা। খবর পেয়ে পৌরসভার লাইসেন্স পরির্দক মো. হারুন আর রশিদ ও অপর ট্রাফিক সহকারী ইসমাইল ঘটনাস্থলে গিয়ে কালামকে মারধোরের কারণ জিজ্ঞাসা করায় উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুুয়েল রানা, সাইফুল ইসলাম, মো. আনাছ, তামিমসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন তাদের উপর আক্রমন করে এবং এলোপাতারি মারধোর করে। ওই সময় স্থানীয়রা আহত পৌর কর্মচারীদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসাসেবা প্রদান করেন। এ বিষয়ে আহত পৌরসভার লাইসেন্স পরির্দক হারুন আর রশিদ বলেন, কুমিল্লাÑসিলেট মহাসড়কে যানজট নিরসনের জন্য বসানো রোড ডিভাইডার বাজার শৃঙ্খলার খোজ খবর নিতে যাই। পরে বাজারের ট্রাফিক সহকারি আবুল কালাম আজাদকে মারধোর করছে খবর পেয়ে সেখানে গেলে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা ও তার সহযোগীরা আমাদেরকেও মারধোর করে। এ ঘটনায় আমি বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করি। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরির্দক মো. শাহিনুল ইসলাম বলেন, পৌরসভার তিন কর্মচারীদের মারধোর করার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নিগার সুলতানা বলেন, পৌরসভার তিনজন কর্মচারী দায়িত্ব পালন অবস্থায় মারধোরের শিকার হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার
- সদরঘাটে লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলার ডুবি, ১০ আরোহীই নিরাপদ
- আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী
- পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ
- লুঙ্গি পরেই মাদক কারবারিদের ধাওয়া দিলেন হাজী এমপি জসীম উদ্দিন