দেবীদ্বারে স্বেচ্ছাসেবক লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ভাইরাল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৪ ১৮:০৭ পি এম
কুমিল্লার দেবীদ্বারে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার (০২ ডিসেম্বর) সকাল থেকে তার মাদক সেবনের ছবিটি ভাইরাল হয়। ছবিটি উপজেলার রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ওই ইউপি সদস্য আনিছুর রহমান আনিছের। ছবিতে দেখা যায়, চেয়ারে বসে লাল রঙের লাইটারে, সিগারেট ফয়েল পেপার দিয়ে ইয়াবা সেবন করছেন তিনি। জানতে চাইলে আনিছুর রহমান আনিছ বলেন, এটি আমি ওষুধ হিসেবে সেবন করেছি। নির্বাচনের সময়ে রাতে যাতে ঘুম না আসে, সে জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ও ড্রেজার শরীফ এই দুজন মিলে আমাকে সেবন করিয়েছিলেন। এদের কেউ একজন ছবিটি তুলেছে। পরে এ ছবি দিয়ে জাহাঙ্গীর ও ড্রেজার শরীফ আমাকে ব্ল্যাকমেইল করে তিন লাখ ষাট হাজার টাকা চাঁদা দাবি করে। আমার কাছে এর প্রমাণ রয়েছে। চাঁদা না দেয়ায় ছবিটি ভাইরাল করেছে তারা। যারা আমাকে ব্ল্যাকমেইল করেছে কুমিল্লা আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম বলেন, ইউপি সদস্যের কাছে যদি মাদক পাওয়া যায়, তাহলে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, রসুলপুর ইউনিয়নের এক সদস্যের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার
- সদরঘাটে লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলার ডুবি, ১০ আরোহীই নিরাপদ
- আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী
- পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ
- লুঙ্গি পরেই মাদক কারবারিদের ধাওয়া দিলেন হাজী এমপি জসীম উদ্দিন