শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬,

শিরোনাম :
  • ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
  • নাচের ভিডিও করে ট্রলের শিকার ভিক্টোরিয়া কলেজের ৮ শিক্ষার্থী। নেওয়া হচ্ছে আইনের আশ্রয়

    নাচের ভিডিও করে ট্রলের শিকার ভিক্টোরিয়া কলেজের ৮ শিক্ষার্থী। নেওয়া হচ্ছে আইনের আশ্রয়

    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ৮ শিক্ষার্থীর ভিডিও ভাইরাল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঢালিউড চলচিত্র অগ্নি-২ সিনেমার চুমু গানের সাথে নেচে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। জানা যায় গত রবিবার ভিক্টোরিয়া কলেজ সর্ট স্টোরি নামের ফেসবুক পেইজ থেকে শেয়ার করা ভিডিওগুলো মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ২৫০টি শেয়ার ও ৮০ হাজার ভিউ হয়ে যায়। ভুক্তভোগীদের একজন সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নাজমুল হাসান সাংবাদিকদের জানান, ভিডিওগুলো ২০১৮সালের দিকে আমাদের বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে করা। কে বা কারা আমাদের অনুমতি ছাড়া আমাদের এক বন্ধুর ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে ফেসবুকে ছেড়ে দেয়। অনেক জুনিয়র আমাদের সম্পর্কে কিছু না জেনেই ভিডিও নিয়ে নেতিবাচক মন্তব্য ও ট্রল করছে। এমনকি কলেজ ছাত্রলীগ কয়েকজন নেতা পর্যন্ত আমাদের নিয়ে বাজে মন্তব্য লিখছে যা ছাত্রনেতাদের কাছে কখনই কাম্য নয়। এতে আমরা বিব্রত একই সাথে কলেজেরও দুর্নাম। আমরা দ্রুত ঐ ফেইসবুক পেইজের এডমিন মডারেটরদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা নেবো। যারা শেয়ার করেছেন দ্রুত ডিলিট করার অনুরোধ রইলো।
    অপর ভুক্তভোগী শিক্ষার্থী তামান্না ইসলাম (ছদ্মনাম) জানান, অনেকে শেয়ার করা ভিডিও পোস্টে মেনশন দিয়ে নেতিবাচক মন্তব্য করছে। এতে সামাজিক ও পারিবারিকভাবে আমি মারাত্মক বিব্রত ও হেনস্তার শিকার হচ্ছি। আমরা তো কেউ পেশাদার নৃত্যকর্মী না। শিক্ষার্থী হিসেবে রেগ ডেতে সামান্য আনন্দের জন্য বন্ধুরা মিলে নাচের ভিডিও টা বানিয়েছি। অনুষ্ঠানে তখন শিক্ষকরাও ছিলেন। হঠাৎ করে ৫ বছর পর এভাবে হেনস্তার শিকার হবো ভাবিনি।


    add