স্কাউটিং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে সহযোগিতা করে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৪ ২২:০২ পি এম
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে ফেনী জেলা রোভারের ব্যবস্থাপনায় ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী ৩৮১ তম রোভার স্কাউট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষনের তৃতীয় দিনে কোর্স পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ প্রফেসর একেএম সেলিম চৌধুরী। কোর্স লিডার ও সরকারের সাবেক উপ সচিব জিএম আক্কাচ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোর্সের প্রশিক্ষক লিডার ট্রেইনার প্রফেসর মোজাহেদ হোসাইন, অনুভূতি প্রকাশ করেন প্রশিক্ষণার্থী মাহবুবা ফাতিমা জুই। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক একেএম মুজিবুর রহমান, অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি, ড. জাকির হাওলাদার, রফিক আহামদ, সাহেদা সুলতানা ইয়াছমিন,ফজিলাতুন্নেছা, ফেনি জেলা রোভারের সম্পাদক জয়নাল আবেদীন, বেল্লাল হোসেন। মতবিনিময় সভা প্রফেসর একেএম সেলিম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন -স্কাউটিং মাধ্যমে শিক্ষার্থীরা দায়িত্বশীল নাগরিক হওয়া শেখে এবং সমাজের প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। এতে তাদের মধ্যে দেশ প্রেম ও মানবিক গুনাবলী জাগ্রত হয়। কোর্সে ফেনী , নোয়াখালী, চট্টগ্রাম, কুড়িগ্রাম, লক্ষীপুর, কক্সবাজার জেলার ৩৪ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণার্থী হিসাবে অংশ করেন।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান