রবিবার, ৩০ অগাস্ট ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী 
  • কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক

    কুমিল্লায় বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জন আটক
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লার আদর্শ সদরে  বিজিবি (১০ ব্যাটালিয়ন) এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে পালপাড়া এলাকা থেকে আটককৃতরা হলেন, কালীকৃষ্ণনগর গ্রামের আবু ইউসুফের ছেলে মো. রাসেল (২২) এবং একই এলাকার বাবুল মিয়ার ছেলে মো. বাহার মিয়া (২০)। বুধবার (২০ নভেম্বর) বিজিবি কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক ইফতেখার হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে আরও জানানো হয় অভিযুক্তদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য এবং সিএনজি অটোরিকশাটির  আনুমানিক মূল্য ৬ লাখ ৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এছাড়াও সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান দমনে বিজিবির এমন অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে বিজিব কর্তৃপক্ষ।
     


    add