বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • ঢাকা ওয়াসার দুই পরিচালককে বের করে দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা

    ঢাকা ওয়াসার দুই পরিচালককে বের করে দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা
    ছবি /সংগ্রহীত

    ঢাকা ওয়াসার দুই উপ-ব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) প্রতিষ্ঠানের ভবন থেকে বের করে দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। রোববার (১৭ নভেম্বর) কারওয়ান বাজার ঢাকা ওয়াসার কার্যালয়ে এ ঘটনা ঘটে।ওই দুই কর্মকর্তা হলেন-  ডিএমডি একেএম শহিদ উদ্দিন (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) ও মো. আকতারুজ্জামান (ফিন্যান্স)। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ওয়াসার এক কর্মকর্তা জানান, রোববার দুপুরে অর্ধশতাধিক শ্রমিক কর্মচারী দুই ডিএমডি কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করে তাদের সম্পর্কে নেতিবাচক স্লোগান দিতে থাকেন। যারা বিক্ষোভ করছিল তারা ঢাকা ওয়াসার বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারী হিসেবে পরিচিত। একপর্যায়ে বিক্ষোভকারীরা দুই ডিএমডিকে কক্ষ থেকে টেনে বের করে ওয়াসা ভবনের সামনের রাস্তায় নিয়ে যায়। পরে তারা এমডির কক্ষের সামনে গিয়ে ফের বিক্ষোভ করেন। বিষয়টি জানতে ঢাকা ওয়াসার এমডি ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


    add