কুমিল্লার ৩নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৪ ২১:২৭ পি এম
নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ জামায়াতে ইসলামী আদর্শ সদর উপজেলার ৩নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সভা বুধবার (১৩ নভেম্বর) দৌলতপুর পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সেক্রেটারি হারুনুর রশিদের সভাপতিত্বে ও অধ্যাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ সদর পশ্চিম থানার আমির দেলোয়ার হোসেন সবুজ, ৩নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়ন আমির মো. শরিফুল ইসলাম, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সেক্রেটারি আই আর আশিক আহমেদ শাহীন এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক হেলাল উদ্দিন বশির। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক একে এম এমদাদুল হক মামুন বলেন- বিগত আওয়ামী লীগ সরকার শুধু দুর্নীতি আর মানুষ হত্যা করেই ক্ষান্ত ছিলো না। তারা মানুষের ভোটাধিকারও হরণ করেছিলো। ২০১৪ সালে একতরফা, ১৮তে দিনের ভোট রাতে এবং ২০২৪ সালে করেছে ডামি নির্বাচন। যা দেশের মানুষ মেনে নিতে পারেনি। তাই এবার ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও নির্যাতন উপেক্ষা করে মাঠে নেমেছে। এতে সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। আগামীতেও দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে আমরা সামনের সারিতে থাকবো। সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাহফুজুর রহমান, মনিরুজ্জামান মুন্না, আরিফুর রহমান টুকু ও মাইন উদ্দিন শামীম।
- বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন
- লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস
- আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla.
- মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু
- বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান
- খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা
- রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা
- কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
- জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস