মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)'র পিএইচডি ফেলোস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে;--- হাসনাত আব্দুল্লাহ এমপি বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
  • কুমিল্লার ৩নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা

    কুমিল্লার ৩নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা
    ছবি/কুমিল্লা মেইল

    নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ জামায়াতে ইসলামী আদর্শ সদর উপজেলার ৩নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সভা বুধবার (১৩ নভেম্বর)  দৌলতপুর পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সেক্রেটারি হারুনুর রশিদের সভাপতিত্বে ও অধ্যাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ সদর পশ্চিম থানার আমির দেলোয়ার হোসেন সবুজ, ৩নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়ন আমির মো. শরিফুল ইসলাম, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সেক্রেটারি আই আর আশিক আহমেদ শাহীন এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক হেলাল উদ্দিন বশির। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক একে এম এমদাদুল হক মামুন বলেন- বিগত আওয়ামী লীগ সরকার শুধু দুর্নীতি আর মানুষ হত্যা করেই ক্ষান্ত ছিলো না। তারা মানুষের ভোটাধিকারও হরণ করেছিলো। ২০১৪ সালে একতরফা, ১৮তে দিনের ভোট রাতে এবং ২০২৪ সালে করেছে ডামি নির্বাচন। যা দেশের মানুষ মেনে নিতে পারেনি। তাই এবার ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও নির্যাতন উপেক্ষা করে মাঠে নেমেছে। এতে সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। আগামীতেও দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে আমরা সামনের সারিতে থাকবো। সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাহফুজুর রহমান, মনিরুজ্জামান মুন্না, আরিফুর রহমান টুকু ও মাইন উদ্দিন শামীম। 

     


    add