ভিক্টোরিয়ায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী হামিমকে সংবর্ধনা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৪ ১১:৪২ এএম
অনার্স ও মাস্টার্সে বিভাগের সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। গত বৃহস্পতিবার বিভাগ মিলনায়তনে অনার্স চতুর্থ বর্ষের বিদায় অনুষ্ঠান ও ম্যাগাজিন সমতট ১১ এর মোড়ক উন্মোচন এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবদুল মজিদ, সাবেক বিভাগীয় প্রধান কুমিল্লা সরকারি মহিলা কলেজ উপাধ্যক্ষ এ,কে,এম জহিরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া। এ সময় বিভাগের শিক্ষা কর্মকর্তাবৃন্দ ও সকল বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা পর্বে অনার্স ২০১৭-২০১৮ বর্ষের মেধাবী ছাত্রী ছাইদা হামিমকে বিভাগের সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় সম্মাননা স্মারক প্রধান করা হয়। তার সিজিপিএ স্কোর নাম্বার ৩.৩২ যা এ শিক্ষাবর্ষে প্রথম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন, ভালো ফলাফলের জন্য শ্রেণি কার্যক্রমের বিকল্প নেই। যে শিক্ষার্থী ক্লাসে নিয়মিত, পড়ার টেবিলে নিয়মিত কার ফাস্ট ক্লাস হাতছাড়া হবে না। আমরা ক্লাসে যেমন ভালো শিক্ষার্থী। জীবনেও ভালো মানুষ হতে চাই। গড্ডালিকা প্রবাহ গা ভাসানোর দরকার নেই। স্রোতের সাথে বহু খড়কুটো, পাতা ভেসে যায়। তাই জ্ঞান অর্জনের বিকল্প, শুধু জ্ঞান অর্জন।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান