শুক্রবার, ০৫ জুন ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • সাংবাদিক মোঃ ইউসুফ আলী'র চির বিদায়

    সাংবাদিক মোঃ ইউসুফ আলী'র চির বিদায়

    কুমিল্লার বরুড়া উপজেলা থেকে প্রকাশিত দৈনিক বরুড়া কন্ঠ'র সম্পাদক ও প্রকাশক মোঃ ইউসুফ আলী'র চির বিদায়। শুক্রবার ২১ জুলাই ভোর ৫.৩০ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তিনি দীর্ঘ দিন কিডনি,ডায়াবেটিস, প্রেসার ও সহ বিভিন্ন রোগে ভোগছিলেন। তার মৃত্যুতে বরুড়ায় সাংবাদিক মহল সহ বিভিন্ন স্তরে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ জুমা ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ (ঈদগাহ ময়দান), বাদ আসর বিলপুকুরিয়া মরহুমের নামাজে জানাজা শেষে উপজেলার ঝলম নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মৃত্যুকালে চার কন্যা সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন সহ গুণগ্রাহী রেখে যান। মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি ও খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুদ মজুমদার।


    add