সিটি কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৪ ১৭:১৮ পি এম
দেশের দশটি সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ আদেশ প্রত্যাহার ও দায়িত্বে পুনর্বহালের দাবিতে ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংবিধান বিশেষজ্ঞ সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও প্রধান উপদেষ্টা বাংলাদেশ সিটি করপোরেশন কেন্দ্রীয় কাউন্সিলর এসোসিয়েশন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্র চিন্তক ও গণসংগঠক সরদার শামস আল মামুন (চাষী মামুন)। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক কুমিল্লা সাংবাদিক ফোরাম এম মোশাররফ হোসাইন। প্রধান অতিথি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন- সারা পৃথিবীতে দেশ পরিচালনা হয় স্থানীয় সরকার প্রতিনিধিদের মাধ্যমে। রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, পুলিশ প্রধান থেকে শুরু করে সবার চারিত্রিক সনদ প্রদান করেন স্থানীয় সরকার প্রতিনিধিগণ। শাসন বিভাগের একমাত্র নির্বাচিত প্রতিনিধিই আপনারা। আপনাদের অগণিত শক্তি রয়েছে। আপনারা সরকারকে আপনাদের দাবি দাওয়া জানান এবং আপনারা বর্তমান সরকারের সাথে কথা বলুন, সরকারকে বুঝান। আমি আমার অবস্থান থেকে বর্তমান সরকারের উচ্চ মহলে আপনাদের দাবির বিষয়টি গুরুত্বের সাথে জানাবো। সমাবেশে বক্তারা বলেন- ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি বাদে বাকি দশটি সিটির জনগণের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে আমরা সমাবেশের ডাক দিয়েছি। সমাবেশে কুসিকের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান বলেন- আমি ২০১২ সাল থেকেই কাউন্সিলরের দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগতভাবে আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। কুমিল্লা সিটি কর্পোরেশন ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে প্রায় ৬৫টি মামলা, ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক বাবুর বিরুদ্ধে প্রায় ৪৫টি মামলা ও এবং আমার বিরুদ্ধেও ফ্যাসিবাদি আওয়ামী সরকার ১১টি মামলা দায়ের করলেও জনগণ আমাদের সেবাকে ভুলে না। রাজশাহী সিটির কাউন্সিলর সাবের আহমেদ সমাবেশে বলেন আমরা বর্তমান সরকারের সহায়ক, বিরোধী নই। বরিশাল সিটির ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিল সৈয়দ ফারুক রহমান বলেন- অনতি বিলম্বে আমাদেরকে নিজ নিজ ওয়ার্ডে দায়িত্বে বহাল রাখার জোর দাবি করছি। এ সময় দেশের দশটি সিটি থেকে আসা বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলরবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও গাজীপুর সিটির কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, নারায়ণগঞ্জ সিটির কাউন্সিলর সুলতান আহমেদ,কুমিল্লা সিটির ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জিয়াউল হক মুন্না, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল,১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হানিফ মাহমুদ ১৬,১৭,১৮ নম্বর সংরক্ষিত মহিলা কাউন্সিলর নেহার বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন গাজীপুর সিটির ৪০ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর এডভোকেট মো. নজরুল ইসলাম খান। যৌথভাবে সঞ্চালনায় ছিলেন কুমিল্লা সিটির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও নারায়ণগঞ্জ সিটির ৭,৮,৯ নম্বর ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর আয়শা আক্তার দিনা।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ