পটুয়াখালী ভার্সিটিতে, অফিস সহায়কদের জাতীয় শুদ্ধাচার ও কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ।
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৪ ১৯:৫৬ পি এম
দুমকী প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত অফিস সহায়কদের জাতীয় শুদ্ধাচার ও কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পবিপ্রবি'র কৃষি অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
পবিপ্রবি আই-কিউএসি'র পরিচালক প্রফেসর ড. মোঃ ইখতিয়ার উদ্দিন এর সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি'র উপপরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আপনারা যে ধর্মেই থাকুননা কেন কোন ধর্মেই অসৎ উপায়ে অর্থ উপার্জন সমর্থন করেনা। আপনাদের এখন একটাই রাজনৈতিক দল তা হলো আপনাদের কর্মস্থল পবিপ্রবি। আপনারা যারা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকবেন এবং সৎভাবে চলবেন তাদেরকে আগামীতে পুরস্কৃত করা হবে।
প্রধান অতিথি আরও বলেন, আমি কখনো ভুল করলে আপনারা আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আপনি যদি কর্মস্থলে সৎভাবে চলেন তাহলে সকলের মাঝে বুক ফুলিয়ে বলতে পারবেন আপনি যে টাকা উপার্জন করছেন তা সৎ পথে উপার্জন করছেন। আমরা পরিবারের কাজ যেভাবে আন্তরিকতার সাথে করি কর্মস্তলের কাজগুলো সেভাবে আন্তরিকতার সাথে করব। উক্ত দিনব্যাপী প্রশিক্ষণে অর্ধ শতাধিক কর্মচারী অংশগ্রহণ করে।
- তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- টিকাদানের পরও থামছে না হাম, কুমিল্লায় শিশুমৃত্যু বেড়ে ১৪
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার
- সদরঘাটে লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলার ডুবি, ১০ আরোহীই নিরাপদ
- আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী