লাকসামে মাটিকাটা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৪ ২০:০৩ পি এম
কুমিল্লার লাকসামে রাস্তার মাটি কাটার সময় প্রতিবেশীর সাথে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) জেলার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি বাংলা ট্রিবিউটকে নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা। নিহত ব্যক্তির নাম মো. শহিদুল্লাহ সরু (৬০)। তিনি আমুদা গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে। এঘটনায় অভিযুক্ত প্রতিবেশি শহিদ উল্লাহ ও তার ছেলে তাজুল ইসলাম। জানা গেছে, নিহত শহিদুল্লাহ সরু তার বাড়ির রাস্তার পাশের জমি থেকে মাটি কেটে রাস্তা মেরামতের কাজ করছিলেন। সকাল ১০ টার দিকে মাটি কাটা অবস্থায় শহিদ উল্লাহ নামের তার প্রতিবেশী এসে তার জমি থেকে মাটি কাটতে বাধা দেন। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে প্রতিবেশী শহিদুল্লাহ তার ছেলে তাজুল ইসলামসহ বাড়ির লোকেদের ডেকে আনেন। এসময় শহিদ উল্লাহ, তার ছেলে ও অন্যান্যদের সঙ্গ নিহত শহিদুল্লাহর সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথিতে মাটিতে লুটিয়ে পড়ে শহিদুল্লাহ। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, আমরা নিহত শহিদুল্লাহর লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। জড়িতদের দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
- মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ
- চৌদ্দগ্রামে এডভোকেট রাশেদুল আলম সবুজের চেম্বার উদ্বোধন
- সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনার শীর্ষে নাঈমা খন্দকার
- কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল
- লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন