বরুড়ায় মুন্নি ব্রেড বেকারীকে ৫০ হাজার জরিমানা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৪ ০৮:৩০ এএম
হাসিবুল ইসলাম সজিব।। কুমিল্লার বরুড়ায় বিভিন্ন অনিয়ম এবং বিএসটিআই লাইসেন্স না থাকায় মুন্নি ব্রেড বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার গামারুয়া বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এমং মারমা মং। এ সময় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,খাবারের সাথে অনুপযোগী রং মেশানো, বিএসটিআই মোড়ক নকল করা এবং লাইসেন্স না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে বিএসটিআই আইন ২০১৮ বিধি অনুযায়ী ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এমং মারমা মং বলেন,আগামী দশ দিনের মধ্যে স্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা পুনরায় নেয়া হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
- মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ
- চৌদ্দগ্রামে এডভোকেট রাশেদুল আলম সবুজের চেম্বার উদ্বোধন
- সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনার শীর্ষে নাঈমা খন্দকার
- কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল
- লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন