দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৪ ১৮:৩৮ পি এম
ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে নাহার কমপ্লেক্সের সামনে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা'র উপদেষ্টা ও চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহিনূর ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর সফিকুল ইসলাম, দাউদকান্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. সালাউদ্দিন, সমাজ সেবক ও রাজনীতিবিদ ভিপি মো. জাহাঙ্গীর আলম, নিসচা দাউদকান্দি শাখার উপদেষ্টা মতিন সৈকত, পৃষ্ঠপোষক মো. কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ডা. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক নারায়ণ বনিক, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী প্রমুখ। এছাড়া র্যালী ও সমাবেশে নিরাপদ সড়ক চাই এর সদস্যগণ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা নিরসনে জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর পক্ষ থেকে প্রতিবছর ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের দাবি উত্থাপন করা হয়। ১৯৯৩ সাল থেকে প্রতিবছর সংগঠনের পক্ষ থেকে এ দিনটিকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হয়। নিসচার দাবির প্রেক্ষিতে ২০১৭ সালের ৫ জুন মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান