চৌদ্দগ্রামে মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ারের সিকিউরিটি গার্ডকে হত্যা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৪ ১৩:০২ পি এম
কমিল্লার চৌদ্দগ্রামে রবি মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ারে হামলা করে সিকিউরিটি গার্ড আবুল হাসেমকে (৬৫) হত্যা করা হয়েছে। নিহত আবুল হাসেম ময়মনসিং জেলার গৌরীপুর থানার করোটি চকবাড়ি গ্রামের মৃত আকবর আলী ছেলে। শনিবার (১৯ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ড মধ্যম ফাল্গুনকরা রবি টাওয়ারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতারুজ্জামান। তিনি জানান, নিহতের মুখ, হাত, পা গামছা দিয়ে বাঁধা, নাক থেতলানো, পুরো মাথা গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায়। ঘটনাস্থলে রবি টাওয়ার কোম্পানির ব্যাটারির স্তুপ দেখা যায়। ধারণা করা হচ্ছে চুরি করার উদ্দেশ্যে চোর চক্রের হামলায় এ ঘটনা ঘটেছে। এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাসান ছাড়াও হাফেজ সফিউল্লাহ সিকিউরিটি গার্ড হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করে। অপর সুপারভাইজার সফিউল্লাহ ঘটনার দিন ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন বলেন জানান।
ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছেন এসপি সার্কেল নিশাদ তাবাসসুম, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতারুজ্জামানসহ ও পিবিআই কুমিল্লার ফরেনসিক টিম।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আবুল হাসেম রবি টাওয়ারে গত ২০ বছর থেকে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। দীর্ঘ বছর থেকে থাকার সুবাদে পৌরসভার ফাল্গুনকরা এলাকায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান