সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • বরুড়ায় বন্যাদুর্গত শতাধিক মৎস্য চাষির মাঝে পোনা বিতরণ

    বরুড়ায় বন্যাদুর্গত শতাধিক মৎস্য চাষির মাঝে পোনা বিতরণ
    ছবি- কুমিল্লা মেইল

    হাসিবুল ইসলাম সজিব।। কুমিল্লার বরুড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক প্রান্তিক মাছ চাষিকে বিনামূল্যে ১ হাজার কেজি বিভিন্ন জাতের মাছের পোনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার (১৭ ও ১৮ অক্টোবর) সকালে উপজেলা মৎস্য অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদসহ বিভিন্ন ইউনিয়নে এ পোনা মাছ বিতরণ করা হয়। উপজেলা মৎস কর্মকর্তা সুরাইয়া জামান নিতুর নেতৃত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন। তিনি বলেন, ২০২৪ সালের বন্যায় বরুড়া উপজেলার প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলো। তাদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছিলাম। সে পরিপ্রেক্ষিতে মৎস্য অধিদফতরের রাজস্ব বাজেটের আওতায় ক্ষতিগ্রস্ত ১০০ মৎস্য চাষিকে প্রণোদনার অংশ হিসেবে ১ হাজার কেজি পোনা বিতরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে (রুই, কাতলা, মৃগেল, কালি বাউশ) প্রান্তিক মাছ চাষি হেলেনা আক্তার বলেন, বন্যার কারণে পুকুরের সব মাছ চলে গেছে। উপজেলায় মৎস্য অফিসারের মাধ্যমে মাছ নিয়ে পুকুরে মাছ ফেলে চারপাশে বাঁধ তৈরি করি।  মাছ চাষি মিজানুর রহমান বলেন, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার পানির সাথে ফিসারির মাছ চলে যাওয়ায়।

    এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক (জেলা মৎস্য অফিস) অশোক কুমার দাস, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার (রিজার্ভ) সুদীপ্ত মিশ্র, লালমাই উপজেলা মৎস্য অফিসার হাবিবুর রহমান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান উদ্দিন প্রমুখ


    add