বুড়িচংয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৪ ১৬:০৬ পি এম
ছবি- কুমিল্লা মেইল
গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর নেতৃত্বে সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বুড়িচং উপজেলায় নিমসার গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি পিস্তল (দেশী রিভালবার) এবং ২ হাসুয়া (কাচির মতো) সহ খাজা খায়ের উদ্দীন (৪৮) কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ কুমিল্লা বুড়িচং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান