রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • সংকট উত্তোরণে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: কুমিল্লায় জামায়াত নেতা ডা. তাহের

    সংকট উত্তোরণে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: কুমিল্লায় জামায়াত নেতা ডা. তাহের
    ছবি- সংগৃহীত

     বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, মানবতার কল্যাণে সমাজ বিনির্মাণ করতে হলে রাসূল (সা.) এর আদর্শ অনুসরণ করা ছাড়া বিকল্প নেই। মূলত জাগতিক তন্ত্র-মন্ত্রের কারণে পৃথিবীতে যাবতীয় অশান্তি চলছে। তাই এই অবস্থা থেকে উত্তোরণ করতে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। বিগত দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিলো, তারা কেউই ইসলামী শক্তি ছিলো না। তাই আগামীতে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে তিনি আহ্বান জানান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দক্ষিণ জেলা জামায়াতের আয়োজনে রাসুল (সা.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন ইসলামী বাণী সম্বলিত ব্যানার-ফেস্টুন সাঁটানো হয়। আলোচনার সময় মহানবীর সংগ্রামী ইতিহাস শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন জামায়াত নেতাকর্মীরা। এ সময় পুরো মিলনায়তনে পিনপতন নিরবতা নেমে আসে। ভেতরে স্থান সংকুলান না হওয়ায় অনেকে আশপাশের সড়কে অবস্থান নেয়। দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটি এম মাছুম, কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকার মদিনাতুল উলুম কামিল মাদরাসার হেড মুহাদ্দিস ও ইসলামী আলোচক ড. আবুল কালাম আজাদ বাশার, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা’র সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল এবং উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন। ডা. তাহের আরও বলেন, গত দেড় দশকে ফ্যাসিবাদের রোষানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামী দলসমূহ। তাই মুক্তিকামী মানুষ এবার ইসলামের প্রতি আগ্রহী হচ্ছে। এখন দরকার রাসূল (সা.) এর অনুপম আদর্শ মানুষের মাঝে তুলে ধরা।

     


    add