রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দের সাথে কুমিল্লা মহানগরী জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দের সাথে কুমিল্লা মহানগরী জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
    ছবি/সংগৃহীত

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যােগে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় নগরীর একটি হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, লাখো ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে জগদ্দল পাথর আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। হাজারো ছাত্র, আলেম-ওলামা ও সাধারণ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয় দেশ প্রেমিক ছাত্রজনতার কাঙ্খিত নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। নেতৃবৃন্দ আরও বলেন,মুসলমানদের বিপদের কারণ অনৈক্য। ইসলাম কায়েমের জন্য ছোট-খাটো মতভেদ ভুলে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধার মাধ্যমে আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। কাবা এক, রাসূল এক, কুরআন এক মৌলিক বিষয়গুলোতে সব ইসলামী দল ও সংগঠনের মধ্যে ঐকমত্য তৈরি করে এগিয়ে যেতে হবে। কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন,,দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মতিন। খেলাফত মজলিশের পক্ষে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, সেক্রেটারি মাওলানা আমির হামজা, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন শাহীন, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নূরুল আমিন, সেক্রেটারি ডা. যোবায়ের হোসেন মিয়াজী। বাংলাদেশ খেলাফত মজলিশের পক্ষে উপস্থিত ছিলেন, কুমিল্লা পূর্ব জেলা সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ, সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম,পশ্চিম জেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সি, মহানগর সভাপতি মাওলানা সোলাইমান, সেক্রেটারি মাওলানা হোসাইন। জমিয়তে উলামায়ে ইসলাসের পক্ষে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাও মাহমুদুল হাসান জিহাদী।  আরও উপস্থিত ছিলেন, জামায়াতের উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি যথাক্রমে, কাউন্সিলর মোশারফ হোসাইন, মু কামারুজ্জামান সোহেল। মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন সবুজ,মহানগর জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার ,উত্তর জেলা জামায়াতের শুরা সদস্য মোহাম্মদ ইউনুছ মিয়া, জামায়াত নেতা মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।


    add