রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • কুমিল্লায় লিড দ্যা লিডারসের নতুন কমিটি গঠন

    কুমিল্লায় লিড দ্যা লিডারসের নতুন কমিটি গঠন
    ছবি- কুমিল্লা মেইল

     হাসিবুল ইসলাম সজিব।। নৈতিক ও আদর্শিক শিক্ষায় দীক্ষিত দেশপ্রেমিক নাগরিক তৈরি করে সমাজসেবামূলক কাজে উৎসাহ যুগিয়ে আলোকিত এবং সমৃদ্ধ সমাজ, দেশ ও জাতি গঠনের প্রত্যয়"। এ স্লোগানকে সামনে রেখে লিড দ্যা লিডারসের কুমিল্লায় নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে এ কমিটি গঠন করে। সংগঠনটিতে মুনতাকা সাঈদ সিয়াম সভাপতি ও সায়মন ইসলাম সাধারণ সম্পাদক এবং জামিল আহমেদ কে সাংগঠনিক সম্পাদক সহ ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটি দেয় সংগঠনটির চেয়ারম্যান ইব্রাহিম খালেদ হাসান। কমিটিতে আতিকুর রহমান অর্থ বিষয়ক সম্পাদক, নাহার আক্তার নুরি অফিস সম্পাদক, তওহীদ আরেফিন তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক, মোহনা আক্তার সানজে না দুর্যোগ ও পরিবেশ বিষয়ক সম্পাদক, নাজমুল হাসান জিহাদ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, কাজী সানজিদা স্বাস্থ বিষয়ক, ফয়সাল ইসলাম আলভি প্রচার সম্পাদক, আসিফ খান শিক্ষা বিষয়ক সম্পাদক, হিজবুল্লাহ সরকার ধর্ম বিষয়ক সম্পাদক, সাদিয়া আঞ্জুম সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ইশা চৌধুরি নারী ও শিশু বিষয়ক সম্পাদক, ফারহান নাঈম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আব্দুল কাদের জিলানী সাহিত্য প্রকাশনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক। এছাড়া নির্বাহী সদস্য হলেন, সিয়াম আহমেদ তুষার, আবু বকর সিদ্দিক (সিহাব), আবু হানজালা (ইকরাম), পারভেজ আলম সরকার, মুশাররফ করিম, মুহাম্মদ আসিফ, মুহাম্মদ হুসাইন, নাইমুর রহমান রিফাত, মুহিতুল ইসলাম রাফি। সংগঠনটির চেয়ারম্যান ইব্রাহিম খালেদ হাসান বলেন, "লিড দ্যা লিডারস" একটি ব্যতিক্রম ধর্মী সামাজিক সংগঠন। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য নৈতিক ও আদর্শিক শিক্ষায় দীক্ষিত দেশপ্রেমিক নাগরিক তৈরি করে সমাজসেবামূলক কাজে উৎসাহ যুগিয়ে আলোকিত এবং সমৃদ্ধ সমাজ,দেশ ও জাতি গঠনের প্রত্যয়। তিনি আরও বলেন, ব্যক্তি গঠনের মাধ্যমে পরিবার এবং সমাজ গড়তে হবে আমাদের। প্রত্যেক সদস্যকে সবার সাথে বিনয়ী আচরণ করে ভদ্রভাবে ভালোবেসে কাজ করতে হবে। কাটার আঘাতে ফুল দিয়ে মানুষের মন জয় করে পরিবর্তনের কাজ চলমান রাখতে হবে। সংগঠনের মূল এবং একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন।


    add