রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • কুমিল্লায় বিধবা নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতন

    কুমিল্লায় বিধবা নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতন
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লার নাঙ্গলকোটে বিধবা নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। উপজেলার দৌলখাঁড় গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারীকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ওই নারী দৌলখাঁড় গ্রামের প্রয়াত দুলাল মিয়ার স্ত্রী খালেদা বেগম। শুক্রবার (২০ সেপ্টেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি জানান, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বাড়িতে আমি একাই ছিলাম। মেয়েরা ছিল কুমিল্লায়। বাড়ির জয়নাল ফরায়েজি ও তার আত্মীয়স্বজনরা আমাদের গাছের জাম্বুরা ও নারকেল পেড়ে নিচ্ছিল। এই দৃশ্য ভিডিও করার চেষ্টা করি। এটি তারা দেখে জয়নাল ফরায়েজি, তার ভাই মিজান, জামাল, মেয়ের জামাই আবদুল কুদ্দুস, ভাতিজা মেহেদী হাসানসহ আরও ১০-১৫জন আমার ওপর হামলা চালায়। প্রথমে তারা আমাকে তাদের ঘরের সামনে নিয়ে লাঠিপেটা করে। এক পর্যায়ে তারা আমাকে পুরো উঠানে চেঁচাতে থাকে। চেঁচিয়ে নিয়ে একটি নারকেল গাছের সঙ্গে বাঁধে। সেখানে গলায় চাকু দিয়ে অসংখ্যবার আঘাত করে জয়নালের মেয়ে জামাই আবদুল কুদ্দুস। মারার সময় তারা বলতে থাকে, 'মামলা যখন খাব, একেবারে মেরেই ফেল।' এরপর জ্ঞান হারিয়ে ফেলি। খবর পেয়ে শহর থেকে প্রায় পাঁচ ঘণ্টা পর এসে মেয়ে ও মেয়ের সহপাঠীরা, পার্শ্ববর্তী কয়েকজন আত্মীয়স্বজন, প্রতিবেশী আমাকে হাসপাতালে ভর্তি করায়। ওরা আমার মুঠোফোন ছিনিয়ে নেয়। এখনো মুঠোফোনটি ফেরত দেয়নি।

    তিনি জানান, স্বামী মারা যাওয়ার পর গত ১১ বছর ধরে জয়নাল আমাকে নানাভাবে নির্যাতন এবং হয়রানি করে আসছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসকরা জানান, আহতের পুরো শরীরে অসংখ্য জখম রয়েছে। পুরোপুরি সেরে উঠতে অনেক সময় লাগবে। অভিযুক্ত ডেকোরেটর ব্যবসায়ী জয়নাল ফরায়েজি জানান, আমি ঘটনার সাথে জড়িত না। শুনেছি বাড়িতে মহিলা মহিলা ঝগড়া হয়েছে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 


    add