অপপ্রচারের প্রতিবাদে মুরাদনগরের রামচন্দ্রপুরে মানববন্ধন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:০৭ পি এম
এতিমখানার ৮ লাখ টাকা আত্মসাৎ, মিথ্যা সংবাদ প্রকাশ ও সদস্য সচিবকে বাদ দিয়ে মাদ্রাসার কমিটি প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছেন রামচন্দ্রপুর এলাকাবাসী। বুধবার (১৮ সেপ্টেম্বর) রামচন্দ্রপুর বাজারে মানববন্ধন করেন মুরাদনগরের ১২নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নবাসী। মানববন্ধন বক্তারা বলেন, মুরাদনগরের রামচন্দ্রপুর ইউনিয়নের বাসিন্দা মোল্লা গোলাম মহিউদ্দিন অভিজাত পরিবারের সদস্য। এ অঞ্চল উন্নয়ন, শিক্ষায় তার অবদান চার দশকের। তিনি তার বাবার নামে রামচন্দ্রপুর সোনামিয়া মোল্লা দারুল উলুম দাখিল ও হাফেজিয়া মাদ্রাসা করেছেন। তাকে ও বিএনপিকে নিয়ে অপপ্রচার করছে কিছু ব্যক্তি ও মিডিয়া। ব্যক্তি জীবনে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ একজন বিশ্বস্ত সহচর। অভিযুক্ত অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম গং গত ১০ সেপ্টেম্বর হযরত খালিদ বিন ওয়ালিদ রা. মাদরাসার সঞ্চয়ী হিসাব নম্বর থেকে ৮ লাখ ৭২ হাজার টাকা তুলে নিয়েছে। তার সহযোগিতায় রামচন্দ্রপুর সোনামিয়া মোল্লা দারুল উলুম দাখিল মাদ্রাসায় সদস্য সচিব ছাড়া কমিটি করা হয়েছে। যা অবৈধ। নিয়মানুসারে প্রতিষ্ঠান প্রধান হবেন কমিটির সদস্য সচিব। বক্তব্য রাখেন অধ্যাপক আ. মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহাম্মদ চৌধুরী, রামচন্দ্রপুর রামকান্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, আকাব্বরের নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, রামচন্দ্রপুর সোনামিয়া মোল্লা দারুল উলুম দাখিল ও হাফেজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোস্তফা কামাল, রামচন্দ্রপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বাবুল, রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ ইমাম ওলেমা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ, রামচন্দ্রপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ডা. সেলিম খাঁন, সাধারণ সম্পাদক সেলিম সারোয়ার, রামচন্দ্রপুর প্রভাতী কে.জি স্কুলের প্রধান শিক্ষক প্রফেসর মশিউর রহমান, মাওলানা মো. মেহেদী হাসান, ব্যারিষ্টার আব্দুল বাতেন, সুবল চন্দ্র বনিকসহ এলাকাবাসী।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ