রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • কুমিল্লার বিবিরবাজার সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আটক

    কুমিল্লার বিবিরবাজার সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আটক
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লার বিবির বাজার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক  করেছে বিজিবি। সোমবার (১৬ সেপ্টেম্বর) ১০  বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লাকে (৬৫) আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন। ১০ বিজিবির অধিনায়ক ইফতেখার জানান, একজন বাংলাদেশি নাগরিক সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশে তিনি  বিবিরবাজার সীমান্ত  এলাকায় ঘোরাফেরা করেছিলেন। আটক আওয়ামী লীগ নেতাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। 


     

     

     


     


    add