রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ৫টি সন্তানের জন্ম দিয়েছেন এক নারী
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:২১ এএম
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা আক্তার (২৮) নামের এক নারী। মেরিনা নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর এলাকার আব্দুল মজিদের স্ত্রী।
বুধবার দুপুর ১টার দিকে হাসাপাতালের ২২ নম্বর ওয়ার্ডে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে পাঁচটি নবজাতকের জন্ম দেন তিনি। পাঁচ নবজাতক ও মা সবাই সুস্থ আছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টায় মেরিনাকে প্রসবব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। সেখানে একে একে অস্ত্রোপচারের মাধ্যমে পাঁচটি ছেলে সন্তান জন্ম দেন মেরিনা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেরিনার স্বামী আব্দুল মজিদ তিনি মালয়েশিয়া প্রবাসী। এর আগেও মেরিনা দুটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। এরইমধ্যে মেরিনা ও মজিদের ঘরে যুক্ত হলো নতুন পাঁচ সন্তান প্রবাস থেকে সন্তান দের খোঁজ খবর নেন মজিদ ।
মেরিনার স্বজনরা জানান , গর্ভে দুটি সন্তান থাকলেই কোনো না কোনও সমস্যা হয় প্রসূতির। এক্ষেত্রে ৫ সন্তান জন্ম দিলেও তেমন কোনও সমস্যা হয়নি প্রসূতির মেরিনার। পরিবারের সদস্যরাও অনেক খুশি হয়েছেন।
এদিকে, মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের অন্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনরা ভিড় করছেন নবজাতকদের দেখার জন্য। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, নবজাতকরা এখন পর্যন্ত সুস্থ রয়েছে এবং তাদেরসহ মা মেরিনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ