বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • কুমিল্লায় রাত বাড়লেই বৈদ্যুতিক তার চুরির হিড়িক!

    কুমিল্লায় রাত বাড়লেই বৈদ্যুতিক তার চুরির হিড়িক!
    ছবি/সংগৃহীত

     কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরির হিড়িক পড়েছে। রাতের আধারে বাসা বাড়ির সার্ভিস তারও কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। তাছাড়াও সড়কের পাশে এবং বিভিন্ন এলাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠানকেও রেহাই দিচ্ছে না চক্রটি এতে বিপাকে পড়েছেন বাড়ির মালিকরা। জানা গেছে কিশোর ও যুবকদের কয়েকটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে এসব অপকর্ম করছে। তাদের চুরির তার কিনে নিচ্ছেন নগরীর কয়েকজন অসাধু ব্যবসায়ী। এ কারণে এসব চুরি বাড়ছে বলে মন্তব্য করেছেন ভুক্তভোগীরা। গত ১৫ দিনে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় ২০ থেকে ৩০টি বাসা ও দোকানের ওয়্যারিং ও সার্ভিস তার চুরি হয়েছে। এদিকে আগের তুলনায় তারের দাম অনেক বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। ব্যবসায়ী সোহাগ শেখ জানান তার বাসার তার চুরি হওয়ায় তার ২৫ থেকে ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। সেলুন মালিক আলম মিয়া জানান, তার প্রতিষ্ঠানের সার্ভিস তার কেটে দিয়েছে চোর চক্র। তাছাড়াও রেইসকোর্স এলাকার সান মেডিকেল সার্ভিস হাসপাতালের দামী সার্ভিস তার, একই এলাকার বিএনপি নেতা আবু বকর শিল্পীর বাসার তার ও আনোয়ার হোসেনের বাসার তারসহ গত কয়েক দিনে অনেকের বাসারে তার চুরি হয়েছে। তবে এলাকাবাসী হাতে-নাতে আরিফ নামের এক চোরকে ধরে পুলিশে দিয়েছে। এলাকাবাসীর হাতে আটক ও পুলিশে দেয়ার আগে ওই চোরের বক্তব্য মতে তাদের চারজ নের একটি চক্র রেইসেকোর্স, বাগিচাগাঁও এলাকায় তার চুরি করে যাচ্ছেন। গ্রুপের দলনেতা সিয়াম। অন্য সদস্যরা হলেন বাধন ও মধু। তাদের সবার বাসা শাসনগাছা রেললাইন সংলগ্ন এলাকায়। চুরির এসব তার তার রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি বস্তির শেলী নামের নারীর কাছে বিক্রি করেন। নগরীর অন্যান্য এলাকার চুরি যাওয়া মালামালও ওই শেলী ও আরেকজন নারী কিনেন বলে জানিয়েছে চক্রটি। চুরির সময় রাতে সিসি ক্যামেরায় দেখে আরিফকে আটক করে এলাকার মানুষ। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে  কোতয়ালী থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। কুমিল্লা নগরীর সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো. আবদুল লতিফ জানান, তার প্রতিষ্ঠানের সার্ভিস তার ও জেনারেটরের অনেক দামি তার চুরি হয়েছে। আবু বকর শিল্পী জানান, আমার বাসার প্রায় ১০ হাজার টাকার তার চুরি করে নিয়ে যায়। আমার বাসায় পাশেই সোহেল নামের এক ব্যক্তির তার নিয়ে যায়। একজন চোর ধরা খাওয়ার পর তার তথ্যমতে আমি শেলী নামের মহিলার বাড়িতে গিয়ে তার কাছে থাকা তার উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়েছি। কুমিল্লা কোতয়ালী মডেল থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) শিবেন বিশ্বাস জানান, ওসি ফিরোজ স্যার বদলী হয়েছেন। তিনি বিষয়টি ভালো বলতে পারতেন। তবে আমি এখনও এমন কোনো অভিযোগ পাইনি।

     


    add