বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহী নিহত

    কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহী নিহত

    কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহী নিহত
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মাইক্রোবাস আরোহী ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলার বাতিসা নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফেনী সদরের মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মামুন (৫০), তার শাশুড়ি মাজেদা বেগম (৭০), ছেলে সাইমান (৫ মাস) ও মাইক্রো চালক ফেনী সদরের মাস্টার পাড়ার হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারি (২৭)।নিহত মামুনের ভাই হানিফ জানান, তার ভাই বন্যা কবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে দুই দিন আগে ফেনীতে যান। মামুন ঢাকার একটি হাসপাতালে চাকরি করেন। তিনি শুক্রবার সকালে স্ত্রী, সন্তান ও শাশুড়িকে নিয়ে মাইক্রোবাসযোগে ফেনী থেকে রওয়ানা হন। কিছুক্ষণ পরে শুনি তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের নিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয়দের বরাত দিয়ে ওসি রইস উদ্দিন জানান, উপজেলার বাতিসা নানকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে স্টার লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। আর আশঙ্কাজনক অবস্থায় আরও দুই জনকে হাসপাতালে পাঠানো হয়।


    add