বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • কুমিল্লায় নির্যাতনের শিকার সেই হাতিটির ঠাঁই হলো যেখানে

    কুমিল্লায় নির্যাতনের শিকার সেই হাতিটির ঠাঁই হলো যেখানে
    ছবি- সংগৃহীত

    কুমিল্লার মুরাদনগর ও দাউদকান্দিতে নির্যাতনের শিকার হাতি নিহারকলিকে শনিবার (৩১ আগস্ট) গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের হাতিশালায় নেয়া হয়েছে। এখানে এসেই ক্লান্ত হাতিটি গা এলিয়ে শুয়ে পড়ে। এরপর শুরু হয় তার পরিচর্যা। গতকাল সাফারি পার্কে গিয়ে দেখা যায়, হাতিটির শরীরে পানি দেয়া হচ্ছে। কিছুক্ষণ পানি দেয়ার পর হাতিটি বেশ আয়েশী ভঙ্গিতে গোসল করতে থাকে। সাফারি পার্কের মাহুতরা মিলে হাতিটির শরীর ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিলেন। এরপর সেটি উঠে দাঁড়ায়। মুহূর্তেই এক পাশ থেকে আরেক পাশে কাত হয়ে শুয়ে পড়ে। এরপর অপর পাশেও পানি ঢেলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালান মাহুতরা। পরিচর্যা শেষে হাতিটি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পড়ে। সাফারি পার্ক সূত্র জানায়, সম্প্রতি একটি হাতিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। বন বিভাগের লোকজন উদ্ধার অভিযানে নামেন। তাঁরা বিভিন্ন তথ্যের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দিতে যান। গিয়ে দেখতে পান, দাউদকান্দির হাতিটি ছড়িয়ে পড়া ভিডিওর হাতি নয়। এখানে নির্যাতনের শিকার যে হাতি পাওয়া যায়, এটি বয়স্ক ও কিছুটা অসুস্থ। হাতিটি দিয়ে চাঁদাবাজি করা হতো। পরে হাতিটিকে উদ্ধার করে সাফারি পার্কে পাঠিয়ে দেয়া হয়। বন বিভাগ জানতে পারে, ভিডিওতে ছড়িয়ে পড়া মারধরের শিকার হাতির অবস্থান নারায়ণগঞ্জের ভুলতা এলাকায়। গত ৩০ আগস্ট বিকালে সেখানে অভিযান চালায় বন বিভাগ। পরের দিন ৩১ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে হাতিটিকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে ছিলেন বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক। গণমাধ্যমকে তিনি জানান, একটি হাতি খুঁজতে গিয়ে পাওয়া গেছে আরও একটি হাতি। দুটি হাতি এখন সাফারি পার্কে আছে। হাতি উদ্ধারের পাশাপাশি মনিরুল ইসলাম (১৯) নামের একজন মাহুতকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। উদ্ধার দুটি হাতি দিয়েই মালিকেরা চাঁদাবাজি করতেন।

    সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, দুটি হাতিকে সাফারি পার্কে এনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টিন পিরিয়ড শেষ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অন্য হাতির সঙ্গে তাদের নির্দিষ্ট জায়গায় রাখা হবে।


    add