রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বৃহস্পতিবার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ভাষা সৈনিকের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়। কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে মাঠে শিক্ষার্থীর মৃত্যু! বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নগরীর গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন মুরাদনগর প্রেসক্লাবে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকের ইন্তেকাল সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ
  • কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

    কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
    ছবি কুমিল্লা মেইল

    নিজস্ব প্রতিবেদক।। 

    বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের মিলনায়তনে ক্যান্সার সনাক্ত করণ, নিরাময় ও প্রতিকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপত্বি করেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, কুমিল্লার সভাপতি প্রফেসর ডা. জাহাঙ্গীর হোসাইন ভূঁইয়া।

     


    উক্ত সভায় আলোচনা করেন অনকোলজিস্ট ও সহযোগী অধ্যাপক ডা. এম.এম. আরিফ হোসেন, সহকারী অধ্যাপক ডা. কাজী ইশরাত জাহান, ময়নামতি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল আজাদ,চাঁদপুর মেডিকেল কলেজের ​অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেলা নাজনীন,কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের ​বিভাগীয় প্রধান ​অধ্যাপক ডা. এস.এম. সফিউল আজম চৌধুরী মিঠু , ডাঃ আ. ন. ম. জানে আলম, 

     

     বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লা শাখার ​সাধারণ সম্পাদক ডা. এ.কে.এম আব্দুস সেলিম, সহ-সভাপতি ডা. মোঃ আতাউর রহমান জসীম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট এ.এইচ.এম তাইফুর আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারের সায়েন্টিফিক পার্টনার ছিল বিকন ।

     


    সেমিনারে বক্তারা বলেন ,প্রাথমিক অবস্থায় ক্যান্সার সনাক্ত করা গেলে ,ক্যান্সার রোগ নিরাময় বাংলাদেশেই সম্ভব। বাংলাদেশে এখন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা হচ্ছে।

     

    বিশেষায়িত হাসপাতালগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাময়যোগ্য ক্যান্সারের চিকিৎসা করে যাচ্ছে। যার ফলে বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা কমছে । তবে উন্নতমানের সেবা পেতে সঠিক ও দ্রুত রোগ নির্ণয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অপরিহার্য। ।4


    add