'সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানো হবে'
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬ ১৬:২১ পি এম
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের সদর দপ্তর প্রাঙ্গণে প্রায় ৫২ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আয়োজিত মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে জানানো হয়, কুমিল্লা ১০ বিজিবি ও সুলতানপুর ৬০ বিজিবি গত তিন থেকে চার বছরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। জব্দ করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা।
বিজিবি কর্মকর্তারা জানান, পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে মাদক প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানো হবে। পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রমও জোরদার করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল রাকিবুল হাসান, জেলা প্রশাসক রোজী আক্তার, ১০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মীর আলী এজাজ, র্যাব ১১ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমসহ অন্যান্যরা।
- দুই মাসে ২৫টি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক জব্দের তথ্য বিজিবির
- 'সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানো হবে'
- এসএসসির রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা
- কুমিল্লা সরকারি মহিলা কলেজে শিক্ষক বদলি ঘিরে উত্তেজনা, শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক মহসিন
- কুমিল্লায় ডেঙ্গুর কেন্দ্রস্থল দাউদকান্দি, একদিনেই শনাক্ত ১৮ রোগী
- ফাহিম সব্যসাচী'র অন্তরে অচিন পাখি' বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া
- কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন
- জামায়াত আদর্শগতভাবে পরাজিত হয়েছে'---চরমোনাই পীর
- ফেনীতে রেড ক্রিসেন্টের পারিবারিক বন্ধন পুনরুদ্ধার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
- সুগন্ধির ব্যবসায় স্বপ্নের ঘ্রাণ ছড়াচ্ছেন ভিক্টোরিয়ার মুহিত