কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫ ২২:২২ পি এম
নিজস প্রতিবেদক।। কুমিল্লায় ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধি সেবা ও সাহায্যকেন্দ্র কুমিল্লা। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”।
সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মু: রেজা হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা আমিন, তারেক সালমান, ফরিদা খানমসহ কুমিল্লার বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রতিবন্ধী স্কুল ও সংগঠনের শিক্ষার্থাীবৃন্দ।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। আমাদের সম্পদ। সঠিক সুযোগ পেলে তারা হয়ে উঠতে পারেন উন্নয়নের শক্তিশালী চালিকা শক্তি। তাদের কাজে লাগাতে হবে। তাদের মুল স্রোতে টানতে হবে। সরকার প্রতিবন্ধীদের কাজে লাগাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই তারাও সমাজে ভুমিকা রাখুক।
অনুষ্ঠানে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট, স্পিচ থেরাপিস্ট, ফিজিও থেরাপিস্টগণ তাদের কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন।
আলোচনা শেষে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ করা হয়।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান