রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫,

শিরোনাম :
  • বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla. মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস
  • মমতাজকে নিয়ে যা বললেন সাংবাদিক ইলিয়াস

    মমতাজকে নিয়ে যা বললেন সাংবাদিক ইলিয়াস
    ছবি/সংগৃহীত

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার মামলাসহ একাধিক মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর আদালতে তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

    মমতাজের ফাইটা গেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।ইলিয়াস তার পোস্টে একটি কমেন্ট লিংক করেন, যেখানে জানানো হয়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  সোমবার রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর পরে ইলিয়াস আরও একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, জেলখানায় মমতাজ আপাকে ছাত্রলীগের সেলে থাকার ব্যবস্থা করা হোক৷ সবাই খুশি থাকবে৷ ঈদ মোবারক...

    এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।


    add