মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • একটি ইজিবাইক ও  অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০ বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‌‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান? জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান? বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না
  • কুমিল্লায় ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন

    কুমিল্লায় ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লায় ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী অনুষ্ঠান। বুধবার (২৩ এপ্রিল) নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, সহকারী প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম।

     দুটি সেশনের অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন। জাতীয় সংগীত দিয়ে শুরু হয় ভ্রমণ কন্যাদের চলমান প্রজেক্ট।  ঢাকাতে মেয়েদের থাকার ব্যবস্থা, সাতার প্রশিক্ষণ, ড্রাইভিং ও কারাতে প্রশিক্ষণ দেয়া হয়।এছাড়াও ওয়ার্কশপের আলোচ্য বিষয় ছিলো বাংলাদেশ ও পরিবেশ বিষয়ক সচেতনতা, বাংলাদেশের পর্যটন কেন্দ্র, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা,গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীদের আত্মরক্ষা বিষয়ক সচেতনতা এবং জেন্ডার ইক্যুইটি  নিয়ে।

    অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান করা হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন ৯ম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী।

    আরও উপস্থিত ছিলেন সালমা পারভীন চৌধুরী, নিলুফা বেগম ও মোহাম্মদ মঞ্জুরুল আহসান। জিপ চট্টগ্রাম জোন লিডার প্রবাল রহমান,দুই জন কো-জোন লিডার সাকাওয়াত দিহান ও নুসরাত জাহান মনিরা। 

    এছাড়াও কুমিল্লা জেলা লিডার ইসরাত জাহান ইরা এবং জিপ চট্টগ্রাম ভলেন্টিয়ার জোবেদা আক্তার, প্রিয়াংকা দত্ত, বৃষ্টি, ফৌজিয়া, সাবেরা, মারিয়া। তাদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। 


    add