শুক্রবার, ২০ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • পাঁচপুকুরিয়া গ্রামবাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন নাঙ্গলকোটের ২০২৬ সেশনের কমিটি ঘোষণা কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার এগ্রিকালচারিস্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কুমিল্লা চ্যাপ্টার এর দোয়া ও ইফতার মাহফিল কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ চৌদ্দগ্রামে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় প্রেস ক্লাবের ইফতার বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা
  • কুমিল্লার তিননদী পরিষদ মঞ্চে ক্যাম্পাস বার্তার গান-কবিতা-নৃত্য পরিবেশনা

    কুমিল্লার তিননদী পরিষদ মঞ্চে ক্যাম্পাস বার্তার গান-কবিতা-নৃত্য পরিবেশনা
    ছবি- কুমিল্লা মেইল

    গান-কবিতা আর নৃত্য পরিবেশন করে দর্শক মাতিয়েছে ক্যাম্পাস বার্তা সদস্যরা। গতকাল বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) তিননদী পরিষদের মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন তারা। পরিষদের সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে সঞ্চালনা করেন আবরার হাসানাত সরোজ। অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা শেখ আ. মান্নান, তিননদী পরিষদ সদস্য রাহুল তারণ পিন্টু, পুথিপাঠ করেন কবি আ. কাইয়ূম। সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন অতিথি ও ক্যাম্পাস বার্তা সদস্যরা। আমি বাংলায় গান গাই গানে একক নৃত্য পরিবেশন করেন  জান্নাত, ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় গানে দলীয় নাচে অংশগ্রহণ করেন  জান্নাত ও সৃষ্টি সাহা। গান পরিবেশন করেন আবু সাঈদ, আরেক ফাল্গুন বই নিয়ে আলোচনা করেন সাদিয়া আলম শশী, একুশের শপথ কবিতা আবৃত্তি করেন লুৎফুন নেছা মম,  মূকাভিনয় পরিবেশন করেন জান্নাত, ভাষার অপব্যবহার শিরোনাম স্বরচিত কবিতা পাঠ করেন তাসনাম আক্তার মীম, সঞ্চালনা করেন শরীফুল ইসলাম। সমাপনী গান পরিবেশন ক্যাম্পাস বার্তার প্রাক্তন সম্পাদক মহসীন কবির।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পাস বার্তার  সম্পাদক আবু সুফিয়ান, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সীমা আক্তার, রাকিব হোসেন ও  মিজানুর রহমানসহ ক্যাম্পাস বার্তার সদস্যরা। প্রসঙ্গত, ১৯৮৪ সাল থেকে প্রতিবছর ফেব্রুয়ারিতে ২১ দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।  ভাষার গৌরব আর সংগ্রামের ইতিহাস জাগ্রত রাখতে কাজ করে যাচ্ছে তিন নদী পরিষদ। একুশকে বিকশিত করার জন্য সংগঠনটি কুমিল্লা অঞ্চলে বিরাট ভূমিকা রাখছে। তারা ভাষা আন্দোলনের গৌরবের ইতিহাসগুলো নতুন প্রজন্মের কাছে গত ৪২ বছর ধরে পৌঁছে দিচ্ছে।


    add