কুমিল্লায় একদিনের সহিংসতায় প্রাণ গেলো ১১ জনের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৬ অগাস্ট, ২০২৪ ১৭:৫৩ পি এম
শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সারা দেশের ন্যায় কুমিল্লায়ও ব্যাপক সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে। সোমবার (০৫ আগস্ট) উত্তেজিত জনতার হামলায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে নগরীর অশোকতলা এলাকায় কুসিকের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলম খানের বাসা থেকে উদ্ধার হয়েছে ৬ জনের মরদেহ। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার ওসি জানান মধ্যরাতে ও সকালে এসব মরদেহের খোঁজ মেলে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন সোমবার রাত ৯টার দিকে তিনতলা বাড়িটিতে হামলা চালায় একদল যুবক। এ সময় একপক্ষ তৃতীয় তলায় ভাঙচুর করে। আরেকটি পক্ষ নিচ তলায় আগুন ধরিয়ে দেয়। এতে অতিরিক্ত ধোঁয়ায় ও আগুনে পুড়ে তাদের মৃত্যু ঘটে। রাতে ৩ জন ও সকালে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয় বলে তিনি জানান। নিহতরা হলেন অশোকতলা এলাকার শাকিল (১৪), আশিক (১৪), শাওন (১২), মাহফুজুর রহমান (২২), রনি (১৬) ও মাহিন (১৭)। সেখানে আহত রয়েছেন আরও ১০-১২ জন। এছাড়াও নগরীর তালপুকুরপাড় এলাকায় কুসিক মেয়র তাহসীন বাহার সূচনার সাবেক স্বামী রনির বাসায় হামলায় মারা গেছেন মফিজুল আলম সামি (১৮) নামের তরুণ। আর চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় জামশেদ (২০) নামের এক যুবকের মৃত্যু ঘটে। একই দিন সন্ধ্যায় তিতাস থানায় আগুন দিয়েছে জনতা। সেখানে নিহতরা হলেন- এসআই রেজাউল করিম ও কনস্টেবল মাঈন উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। তিনি জানান বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে ব্যাপক হামলার ঘটনা ঘটে। এ সময় পুরো থানা ভবন আগুনে জ্বালিয়ে দেয়া হয়। এছাড়াও দাউদকান্দির তুজারভাঙ্গা এলাকায় গুলিতে বাবু মিয়া (২১) নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ হতাহতের বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার সাইদুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান