কুমিল্লায় আওয়ামী লীগ কার্যালয়সহ একাধিক স্থাপনায় হামলা-অগ্নিসংযোগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৫ অগাস্ট, ২০২৪ ২১:৫২ পি এম
শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সারা দেশের ন্যায় কুমিল্লায়ও ব্যাপক সহিংসতা চলছে। এর মধ্যে বিকাল ৩টার পরপরই কুমিল্লা সদর আসনের এমপি বাহারের মুন্সেফবাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এ সময় রামঘাটলায় অবস্থিত আওয়ামী লীগের মহানগর কার্যালয়েও আগুন দেয় বিক্ষুব্ধরা। এরপর পর্যায়ক্রমে কুমিল্লা টাউনহলের বীরচন্দ্র গণপাঠাগার ও এর লাগোয়া কুমিল্লা ক্লাবও ভাঙচুর করে আগুন দেয়া হয়। এ সময় গণপাঠাগারে সংরক্ষিত বিপুল সংখ্যক বইয়ে আগুন ও আসবাবপত্র তছনছ করা হয়। অনেকে কেজি দরে বিক্রির জন্যও বই নিয়ে গেছে বলে জানা গেছে। এছাড়াও পুলিশ লাইনের ভেতরে ঢুকে পুলিশের রেশনের চাল-ডাল ও তেলসহ বিভিন্ন দ্রব্য লুটপাট করা হয়। এ সময় পুলিশ লাইনের ভেতরেও ভাঙচুর করা হয়। আর পুলিশ লাইনে দুই দিন আগে হামলার শিকার শিক্ষার্থীদের জায়গা না দেয়া বাড়িটিতে ভাঙচুর চালানো হয়। সন্ধ্যায় ধর্মপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। এ সময় কবি নজরুল ইসলাম হল গেট ভেঙ্গে নিজেদের দখলে নেয় শিবির। কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও বঙ্গবন্ধু হল থেকে নাম তুলে ফেলা হয়েছে। শহরের বাইরে চান্দিনা, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, দেবীদ্বার ও তিতাস থানায় হামলা-লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। ভাঙা হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সিটি কাউন্সিলরদের কার্যালয়। ভাঙচুর হয়েছে নাঙ্গলকোট হাসানপুর রেলস্টেশন, স্থানীয় পৌর মেয়রের বাড়ি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাসুদ্দিন কালুর বাসভবন।
এ বিষয় সচেতন নাগরিক কমিটি (সনাক) এর কুমিল্লা জেলা সভাপতি রোকেয়া বেগম শেফালী বলেন, বিজয়োল্লাস হোক, শান্তি আসুক। কিন্তু সরকারি স্থাপনায় ভাঙচুর হউক তা চাই না। তিনি এ ব্যাপারে সবাইকে সহনশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। বিশেষ করে বীরচন্দ্র গণপাঠাগারে আগুন দেয়াকে নিন্দনীয় বলে মনে করেন তিনি।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আমিন-উর রশীদ ইয়াছিন বলেন, দীর্ঘ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে জনতা রাজপথে নেমেছে। তবে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান