চান্দিনায় এসিল্যান্ডের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩ অগাস্ট, ২০২৪ ১৭:০০ পি এম
কুমিল্লার চান্দিনায় সহকারী কমিশনার (ভূমি) এর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে সরকারি ওই গাড়িতে আগুন দেয়া হয়। এ সময় গাড়িতে থাকা চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ও তার গাড়িচালক দ্রুত নেমে আত্মরক্ষা করেন।স্থানীয় ব্যবসায়ীরা জানান শিক্ষার্থীদের কর্মসূচির সময় চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন। এ সময় নানা স্লোগান দিয়ে এসিল্যান্ডের গাড়িতে ভাঙচুর চালানো হয়।এক পর্যায়ে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়া হয়। এতে মহাসড়কের চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড থেকে উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ঘটনাস্থলে যান। এ সময় উত্তেজিত হয়ে তার ব্যবহৃত সরকারি গাড়িতে দেন আন্দোলনকারীরা। তবে এ ঘটনায় সৌম্য চৌধুরী অক্ষত রয়েছেন।অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান