বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • কুমিল্লায় অস্ত্রধারীদের হামলায় দুই জন গুলিবিদ্ধসহ ২০ শিক্ষার্থী আহত

    কুমিল্লায় অস্ত্রধারীদের হামলায় দুই জন গুলিবিদ্ধসহ ২০ শিক্ষার্থী আহত
    ছবি- কুমিল্লা মেইল

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান কর্মসূচি ঘিরে কুমিল্লায় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (০৩ আগস্ট) দুপুরে নগরীর পুলিশ লাইন মোড় ও জিলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এতে দুই জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। পুলিশ লাইন এলাকায় সংঘর্ষের সময় শিক্ষার্থীদের উদ্দেশে ফাঁকা গুলি ছুঁড়তে দেখা গেছে। অবশ্য এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অস্ত্র ও গুলি নিয়ে সম্পূর্ণ অতর্কিত হামলা করা হয়েছে। জানা যায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টায় কুমিল্লা জিলা স্কুলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় অনেকের হাতে লাঠি, বেলুন ও চামচ দেখা গেছে। অপরদিকে কান্দিরপাড় লিপার্টি মোড় ও পূবালী চত্বর এলকায় অবস্থানে ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কিছুক্ষণ পর সেখান থেকে মিছিল নিয়ে এসে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় ছাত্রলীগ ও পুলিশ। সেখানে থেকে বিছিন্নভাবে পুলিশ লাইন মোড়ের বিক্ষোভে আবারও শামিল হয় শিক্ষার্থীরা। দুপুরে ১টার দিকে কান্দিরপাড় মোড় থেকে আবারও মিছিল নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে একদল যুবক। এ সময় তাদের হাতে গুলি ও অস্ত্র ছিলো। হামলার সময় সাধারণ শিক্ষার্থীরা দিগ্বিদিক ছুটতে থাকে। এ সময় দুই জন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভির্তি করা হয়েছে। শিক্ষার্থী হাসানুর রহমান জানান শান্তিপূর্ণ কর্মসূচিতে অস্ত্র ও গুলি নিয়ে হামলা করেছে ছাত্রলীগ। মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সোহেল বলেন সাধারণ শিক্ষার্থীদের আড়ালে এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে জামায়াত-শিবির। তাই শান্তিকামী ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করেছে। তিনি মিছিলে গুলি করার অভিযোগ অস্বীকার করেন। অতরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান বলেন, পুলিশ সাধারণ শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে দিয়েছে। কারও ওপা হামলা করা হয়নি। 


    add