বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • পুরোদমে সচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

    পুরোদমে সচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
    ছবি- সংগৃহীত

    ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও পণ্য পরিবহনকারী যানবাহনসহ দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচলও মোটামুটি স্বাভাবিক।এসব পরিবহন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে মহাসড়কে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে স্বস্তিতে যাত্রী, চালক এবং শ্রমিকরা। শনিবার (২৮ জুলাই) সরেজমিনে ঘুরে দেখা যায়, দাউদকান্দি থেকে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম পর্যন্ত ১০৪ কিলোমিটার সড়কের কোথাও কোনো দুর্ভোগ নেই। গত এক সপ্তাহের সুনসান নিরবতা শেষে পুরোদমে চলছে যানবাহন। তবে এখনও বাড়েনি যাত্রীদের চাপ। অবশ্য নির্দিষ্ট সময়েই গন্তব্যে যাচ্ছে যাত্রীবাহী বাস। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পণ্য পরিবহনগুলোও কুমিল্লা অতিক্রম করছে স্বাভাবিকভাবে। একই দৃশ্য কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কেও। যাত্রী-চালকদের নিরাপত্তায় হাইওয়ে পুলিশের সাথে টহলে রয়েছে জেলা পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যরা। চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী গাড়ি চালক জালাল আহমেদ বলেন, নির্বিগ্নে ফিরছেন। কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আরেক যাত্রী সাফায়েত বলেন, এক ধরনের ভীতিকর পরিস্থিতি কাটিয়ে যান চলাচলে মানুষের স্বস্তি ফিরেছে। কুমিল্লার পুলিশ সুপার সাইদুল ইসলাম জানান, যাত্রী ও চালকদের নিরাপত্তা নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র আন্দোলন ঘিরে নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। তিনি জানান পাঁচটি মামলায় এখন পর্যন্ত ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, সংকট কেটে কুমিল্লায় স্বাভাবিক হতে শুরু হয়েছে জীবনযাত্রা। দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহনের চলাচল এখন অনেকটাই স্বাভাবিক।

     


    add