কুমিল্লায় বাম প্রগতিশীল গণতান্ত্রিক জোটের কালো পতাকা প্রদর্শন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ জুলাই, ২০২৪ ১৪:৫৬ পি এম
কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদ এবং বিচারের দাবিতে কুমিল্লায় কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাম প্রগতিশীল গণতান্ত্রিক জোট। শুক্রবার (২৭ জুলাই) কুমিল্লা টাউন হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সমন্বয়ক কমরেড শেখ আবদুল মান্নান। বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কুমিল্লা জেলা সমন্বয়ক কমরেড আবদুর রাজ্জাক, বাসদ মার্কসবাদী কুমিল্লা জেলা সমন্বয়ক কমরেড শেখ মারুফ, শিক্ষক নেতা শান্তি ভূষন দেবনাথ,যুব নেতা বিপ্লব মজুমদার, সুশান্ত বিশ্বাস, ছাত্র নেতা জাহাঙ্গীর আলম,হৃদয় প্রমুখ। বক্তারা অবিলম্বে কোটা আন্দোলনে নিহত ছাত্রদের হত্যার বিচার ও সারা দেশে ধ্বংসাত্মক কার্যকলাপ বিশেষ করে মেট্রোরেল, সড়ক ভবন, বিটিভি ভবন, জেলখানা, শিক্ষা ও স্বাস্থ্য ভবনসহ সারা দেশে তাণ্ডবকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে পরা জামায়াত-শিবিরের উপস্থিতি দেখেছি। তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করতে হবে। তাছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া এবং ছাত্র রাজনীতির অবাধ সুযোগ এবং ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানান তারা। তাছাড়াও বিসিএস প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচার দাবিও করা হয়। বক্তরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনার আহ্বান জানান।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান