কুমিল্লার সার্বিক পরিস্থিতি নিয়ে যা বললেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৫ জুলাই, ২০২৪ ২০:২৪ পি এম
কুমিল্লার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। এছাড়াও পুলিশ সুপার সাইদুল ইসলাম জানিয়েছেন, গত কয়দিনের নাশকতায় ইন্ধনদাতা এবং গুজব রটনাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। বুধবার দুপুরে আইনশৃঙ্খলাবাহিনীর সমন্বিত টহল শুরুর আগে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তারা। বলেন আমরা মহাসড়কে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেছি। মহাসড়কে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং হাইওয়ে পুলিশ সমন্বিত ভাবে নিরাপত্তার কাজে সহযোগিতা করছে। যাত্রীরা যেন নিরাপদে গন্তব্যে পৌছাতে পারে তা নিশ্চিত করছেন। গতকাল এবং আজও যাত্রীরা নিরাপদেই গন্তব্যে গিয়েছেন। পুলিশ সুপার সাইদুল ইসলাম আরও জানান, সরকারি কাজে বাঁধা, সরকারি সম্পত্তি বিনষ্ট এবং পুলিশের ওপর হামলার ঘটনায় সব বিবেচনায় এপর্যন্ত পুলিশ বাদী হয়ে মোট ৫টি মামলা করেছে। এসব মামলায় ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, গুজব প্রতিরোধেও আইনশৃঙ্খলাবাহিনী সচেষ্ট রয়েছে। যে তথ্য ছড়ায় তার সত্যতা আগে নিশ্চিত হওয়ার জন্য কুমিল্লাবাসীকে অনুরোধ করেছেন। এ সময় কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ, র্যাব-১১ সিপিসি-২ পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের খোঁজ খবর নেন।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান