বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • কুমিল্লায় দফায় সংঘর্ষে আহত অন্তত ৩৫

    কুমিল্লায় দফায় সংঘর্ষে আহত অন্তত ৩৫
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লায় পুলিশের সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৩৫ জন। বৃহস্পতিবার (১৮ জুলাই)। সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে থেমে থেমে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। এছাড়াও দাউদকান্দির হাসানপুর কলেজের সামনেও মহাসড়ক এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগরের কোম্পানীগঞ্জ ও দেবীদ্বারে অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। জানা গেছে দুপুর ১টার দিকে কোটবাড়ী বিশ্বরোড এলাকায় বিশ্ববিদ্যালয়সহ আন্দোলনরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুলিশের দিকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দিতে সামনের দিকে অগ্রসর হন। এ সময় পুলিশ রাবার বুলেট,টিয়ারগ্যাসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সংঘর্ষের খবরে জেলার প্রতিটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও নিজ নিজ এলাকায় অবস্থান নেয়। আন্দোলনরত শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন,পুলিশ সম্পূর্ণ বিনা উসকানিতে হামলা করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। এ সময় শিক্ষার্থীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, কোটবাড়ী এলাকায় অবরোধের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তিনি জানান পুলিশ সর্বোচ্চ ধৈর্য্যের  পরিচয় দিয়েছে।

    কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, হামলায় পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। তবে আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানান।

     


    add